ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১৩:৪৩

রাজধানীর মগবাজারের আদ্‌-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং এর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পৃথকভাবে তদন্ত করছে।

সোমবার (১ জুন) ঈদের ছুটির পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ঈদের আগে ঘটে যাওয়া ছয় শিশুর মৃত্যুর ঘটনাটি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি নিজে হাসপাতালটি পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকও ঘটনাস্থলে গেছেন। মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরও নতুন করে তদন্ত করবে। শিশুদের মায়েদের বক্তব্য নেওয়াসহ বিভিন্ন বিষয় বিবেচনায় এনে তদন্তকে আরও কার্যকর করা হবে।

মন্ত্রী বলেন, তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে আরও বাস্তবভিত্তিক ও কার্যকর প্রতিবেদন তৈরির জন্য কিছু অতিরিক্ত তথ্য সংগ্রহের প্রয়োজন হয়েছে। আগামী ৩ তারিখের মধ্যে তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। এরপর বিস্তারিত জানানো হবে।

ঘটনার আইনি দিক পর্যালোচনার জন্য অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তদন্তের পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টমর্টেমে রাজি হননি অভিভাবকরা

শিশুদের মৃত্যুর কারণ নির্ধারণে কোনো পোস্টমর্টেম না হওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে পোস্টমর্টেমের চেষ্টা করা হয়েছিল। তবে কোনো অভিভাবকই এতে সম্মতি দেননি।

তিনি বলেন, পোস্টমর্টেমের বিষয়ে অভিভাবকদের রাজি করানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা কেউই এতে সম্মত হননি। জোর করে করলে নতুন সংকট তৈরি হতে পারতো।

এদিকে ঘটনার তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি: তথ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা হয়নি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির

চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে অনেকে ন্যায্য দাম পাননি: বাণিজ্যমন্ত্রী

কোরবানির পশুর চামড়া সংরক্ষণে প্রয়োজনীয় সচেতনতার অভাবের কারণেই অনেক ক্ষেত্রে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নজরে রাখার মতো ১০ খেলোয়াড়

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি: তথ্যমন্ত্রী

চামড়া সংরক্ষণে সচেতনতার অভাবে অনেকে ন্যায্য দাম পাননি: বাণিজ্যমন্ত্রী

ছয় শিশুর মৃত্যুর ঘটনায় তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন: স্বাস্থ্যমন্ত্রী

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শিবচরে সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

আমি ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা

ঘুমের মধ্যে সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী

কক্সবাজার সৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

সিঙ্গেল স্ক্রিন বন্ধ করে দেওয়া হোক

ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, জলকামান-টিয়ারগ্যাস

খুদে বিজ্ঞানীদের খোঁজে দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় উদ্ভাবন ও বিজ্ঞান মেলা

ইরানের গোরুক শহর ও কেশম দ্বীপের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

এ বছর সৌদিতে পবিত্র হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃত্যু

ট্রেনে জনস্রোত, ভোগান্তি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ

চামড়া সংরক্ষণে বিভাগীয় শহরে হবে আধুনিক স্লটার হাউজ: বাণিজ্যমন্ত্রী

মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী