
দৈনিক রুদ্রবাংলার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেয়েছেন পত্রিকাটির অনলাইন সম্পাদক মোঃ আবু সাঈদ। তিনি একই সঙ্গে দৈনিক আমার বার্তা পত্রিকার হেড অব ডিজিটাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (২১ নভেম্বর) রুদ্রবাংলার ১৬তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
গণমাধ্যম ও ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে পেশাগত দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা তাঁর কর্মজীবনে নতুন এক অর্জন হিসেবে যুক্ত হয়েছে।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে মোঃ আবু সাঈদ বলেন, এ ধরনের স্বীকৃতি নিঃসন্দেহে আনন্দের। এটি আগামী দিনে আরও দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তিনি তাঁর এ অর্জনের জন্য সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও গণমাধ্যমের উন্নয়ন ও ডিজিটাল সাংবাদিকতার প্রসারে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

