ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বিশ্বকাপ প্রাইজমানি বাড়ানোর ঘোষণা ফিফার

আমার বার্তা অনলাইন
২৭ এপ্রিল ২০২৬, ১০:২০

২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়াতে নীতিগতভাবে সম্মত হয়েছে ফিফা। এই সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে বর্ধিত তহবিলের বিস্তারিত বিবরণ অনুমোদিত হবে।

বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, বিশ্বকাপে বিশেষ করে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, কার্যক্রম ও করের উচ্চ ব্যয়ের কারণে তারা আর্থিকভাবে লোকসান হবে, এমনকি যদি তাদের দল টুর্নামেন্টে সফল হয় এবং শেষ পর্যন্ত যায়।

তাদের উত্থাপিত উদ্বেগের প্রেক্ষিতে ফিফা এই টুর্নামেন্টের প্রাইজমানি বাড়াতে রাজি হয়েছে। গত ডিসেম্বরে রেকর্ড ৭২ কোটি ৭০ লাখ ডলারের বিশ্বকাপ প্রাইজমানি ঘোষণা করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। যেখানে অংশগ্রহণকারী ৪৮ দলের প্রত্যেকে ন্যূনতম ১ কোটি ৫০ লাখ ডলার পাবে এবং চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার।

কিন্তু বেশ কয়েকটি জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর এই প্রাইজমানি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার একজন মুখপাত্র বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘২০২৬ সালের ২৮ এপ্রিল কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের একটি বৈঠকের আগে ফিফা নিশ্চিত করছে যে, লভ্যাংশ বা রাজস্বের পরিমাণ বাড়ানোর বিষয়ে তারা বিশ্বজুড়ে বিভিন্ন অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা করছে।’

‘এর মধ্যে ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দলের জন্য আর্থিক অনুদান বৃদ্ধি এবং ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের জন্য উন্নয়ন তহবিলের পরিমাণ বাড়ানোর একটি প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।’, বিবৃতিতে আরও যোগ করা হয়েছে।

‘২০২৬ ফিফা বিশ্বকাপ বিশ্ব ফুটবল সম্প্রদায়ের আর্থিক অবদানের ক্ষেত্রে একটি যুগান্তকারী উদাহরণ হয়ে থাকবে। ফিফা তার ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে বিশ্ব ফুটবলের কল্যাণে বর্তমানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী আর্থিক অবস্থানে থাকতে পেরে গর্বিত। আলোচনা সাপেক্ষে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।’

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

আসন্ন ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে বড় এক বিতর্কের মুখে পড়েছে ফুটবলের সর্বোচ্চ

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

সেমিফাইনাল পর্বের প্রথম লেগে মাঠে নামার আগে পিএসজিকে সবচেয়ে ভালো দল বলে অ্যাখ্যা দিয়েছিলেন কোচ

ব্রাজিল-আর্জেন্টিনাসহ ২২ কোচের বেতন জানতে চেয়েছে বাফুফে

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার বিকল্প খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এরই মধ্যে প্রায় ৩০০

প্রথম টি-টোয়েন্টি: নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

বাংলাদেশের পিচে টি-টোয়েন্টিতে ১৮৩ রানের লক্ষ্য একেবারে ছোট নয়। তবে এই বাংলাদেশ সাহসী ক্রিকেটে অনেকটাই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-ড্রোনসহ ‘উগ্রবাদী সংগঠনের’ ৪ সদস্য গ্রেপ্তার

নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৫টি ইট ভাটাকে ত্রিশ লক্ষ টাকা জরিমানা 

সম্ভাবনাময় রপ্তানি খাতকে পোশাক খাতের মত সুযোগ-সুবিধা দেবো: অর্থমন্ত্রী

রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী

বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের পাশে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা

চুক্তি রক্ষা করা হলে বিনিয়োগ আসে: মার্কিন রাষ্ট্রদূত

চাঁদপুর-নীলফামারীতে মেডিকেল কলেজ-হাসপাতাল নির্মাণে উদ্যোগ: প্রধানমন্ত্রী

৪ নদীর পানি বিপৎসীমার ‍উপরে, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাংলাদেশ-যুক্তরাজ্য সামরিক সম্পর্ক জোরদারে আলোচনা

বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তি ও সংসদীয় বিতর্ক বিষয়ক প্রস্তাবনা

ফ্লাই দুবাই পুনরায় সিলেট থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা করছে: বিমানমন্ত্রী

পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

ক্লিন সিটি গড়ে তুলতে নানা পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী

নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিলে ভিসা আবেদন বাতিল

র্নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন 

সুজনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংকের অনুদান নিয়ে প্রশ্ন

ইরানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও একমত: ট্রাম্প

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার