ই-পেপার শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

১৫ বছর বয়সে ভারত দলে সূর্যবংশী, অধিনায়ক হয়ে ফিরলেন আইয়ার

আমার বার্তা অনলাইন:
০৬ জুন ২০২৬, ১৫:০৫

চলমান গুঞ্জনটাই সত্যি হলো। ভারতের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। একই সঙ্গে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব। এই বড় পরিবর্তনের মধ্যেই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী।

আসন্ন জুলাইয়ে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ৩১ বছর বয়সী এই ব্যাটার প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলে ফিরলেন অধিনায়ক হিসেবে। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

স্কোয়াডের সবচেয়ে বড় চমক বৈভব সূর্যবংশী। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন এই তরুণ ব্যাটার। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পর তিনি জায়গা করে নিয়েছেন ভারতের ভবিষ্যৎ পরিকল্পনায়। নির্বাচকরা তাঁকে ২০২৮ অলিম্পিক এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচনা করছেন।

জাতীয় দলে ডাক পেয়ে নতুন রেকর্ডে নাম লেখালেন সূর্যবংশী। ভারতের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তবে জাতীয় দলে খেলার আগে ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে খেলবেন সূর্যবংশী।

এদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব হারানোর পাশাপাশি জাতীয় দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া এবং সাম্প্রতিক আইপিএলে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পর তাঁকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানো এবং দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার অভিজ্ঞতায় শ্রেয়াস আইয়ারকে নেতৃত্বভার দিয়েছে বিসিসিআই। সাম্প্রতিক আইপিএল মৌসুমগুলোতেও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন এই ব্যাটার।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। ম্যাচগুলো যথাক্রমে ২৬ ও ২৮ জুন অনুষ্ঠিত হবে। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ১-১১ জুলাই পর্যন্ত চলবে।

ভারত টি-টোয়েন্টি স্কোয়াড :

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণু, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব।

আমার বার্তা/এমই

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টানা তৃতীয়বারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী

আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

আগামীকাল ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে অ্যাড-হক কমিটির সভাপতি

ফিফার বিরুদ্ধে পানি নিয়েও ব্যবসার অভিযোগ, সমালোচনার পর সিদ্ধান্ত বদল

উচ্চ মূল্যে টিকিট, যাতায়াত, আবাসন ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ছিল আগে থেকেই, এবার খাওয়ার পানি

প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলির অভিষেক ম্যাচ ছিল গতকাল (শুক্রবার)। সান মারিনোকে ২-১
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের কাছে হেরে শিরোপার হ্যাটট্রিক হলো না বাংলাদেশের

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে: শিল্পমন্ত্রী

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

ঈদের ছুটি শেষে কাজে এসে ১৮৬৪ শ্রমিক জানলেন চাকরি নেই

ধামরাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহে পৃথক বাজেটের আহ্বান

শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দিল্লির ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে ৬ জনকে আটক

তুরস্ক-বাংলাদেশের বন্ধনকে আরও শক্তিশালী করতে থাকবো: হাকান ফিদান

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ৮টা থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের রূপকার জিয়াউর রহমান: মুক্তিযুদ্ধমন্ত্রী

রামগতিতে অস্ত্র-কার্তুজ ও ৮ লাখ টাকাসহ কুখ্যাত ডাকাত আজিম আটক

উত্তরবঙ্গকে কৃষি হাব গড়তে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: গভর্নর

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

মূল্যস্ফীতির সঙ্গে বিদ্যুৎ সংকটের চাপ, ইরানের সামনে কঠিন বাস্তবতা

মেহেরপুর সীমান্তে ঠেলে দেওয়া ৬ জনের প্রবেশ ঠেকালো বিজিবি-গ্রামবাসী

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে মিরপুরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

ককরোচ বিক্ষোভে উত্তাল দিল্লি, ওয়াংচুককে শিক্ষামন্ত্রী করার দাবি

বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জনকে উদ্ধার, আটক ৯