ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে মাটিতে ফেলে পুলিশ সদস্যকে পেটালেন বিক্ষোভকারীরা

আমার বার্তা অনলাইন:
০৩ নভেম্বর ২০২৬, ১৪:৩২

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে এক পুলিশ সদস্যকে মাটিতে ফেলে মারধর করেছেন বিক্ষোভকারীরা। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে কালশী সড়কে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সুপারশপের সামনে এ ঘটনা ঘটে। সড়কের পাশের একটি বাসার বারান্দা থেকে হামলার ভিডিও ধারণ করেন এক নারী।

পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দিলে মিরপুর-১২-এর বি ব্লকের ৪/২ নম্বর সড়কে কয়েকজন পুলিশ সদস্য প্রবেশ করেন। একপর্যায়ে তারা বিক্ষোভকারীদের মধ্যে আটকা পড়েন।

প্রত্যক্ষদর্শী ওই নারীর ভাষ্য, বিক্ষোভকারীরা চারদিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করছিলেন। পরিস্থিতিতে পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে আশ্রয় নিতে শুরু করেন।

কেউ বাসায়, কেউ দোকানে ঢুকে নিজেদের রক্ষা করেন। তবে এক পুলিশ সদস্য আশ্রয় নিতে না পেরে বিক্ষোভকারীদের ঘেরাওয়ের মুখে পড়েন। পরে তাকে মাটিতে ফেলে মারধর করা হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী সুপারশপের এক কর্মী বলেন, ‘হঠাৎ কিছু লোকজন পুলিশকে মাটিতে ফেলে পেটাতে শুরু করে। পরে আমরা দোকানের শাটার বন্ধ করে দোতলায় চলে যাই। এরপর কী হয়েছে, তা ঠিক জানি না।’

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তৌহিদুল আরিফ।

তিনি বলেন, কিছু দুষ্কৃতকারী সবকিছু নষ্ট করার চেষ্টা করেছে। তারা মিরপুর-১১ নম্বর সড়কে ব্যারিকেড দিয়েছিল। পুলিশ কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তৌহিদুল আরিফ বলেন, ‘এখন যারা মাঠে রয়েছে, তাদের কেউই প্রকৃত অর্থে গার্মেন্টস কর্মী বা শ্রমিক বলে মনে হচ্ছে না। তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে রয়েছে বলে আমাদের ধারণা। সে কারণে তাদের কঠোর হাতে দমনের প্রস্তুতি নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আপনারা দেখছেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেছে। এতে কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তা এই মুহূর্তে বলতে পারছি না। কারণ, আমি এখনো মাঠে রয়েছি। আহত ও গ্রেপ্তারের সঠিক সংখ্যা পরে জানা যাবে।’

সড়কের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে জানিয়ে ডিএমপির এ কর্মকর্তা বলেন, বিভিন্ন অলিগলিতে পুলিশ টহল দিচ্ছে। সেখানে কেউ অবস্থান করছে কি না, তা দেখা হচ্ছে।

সকালে এক পুলিশ সদস্যকে লাঠিপেটার ভিডিও দেখেছেন জানিয়ে তিনি বলেন, ‘আজ সকালে এই এলাকায় এক পুলিশ সদস্যকে লাঠিপেটা করার একটি ভিডিও আমরা দেখেছি। ভিডিওটি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আন্দোলনকারীদের পরিচয় এবং তাদের পেছনে অন্য কোনো পক্ষের ইন্ধন রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তৌহিদুল আরিফ।

তিনি বলেন, তবে আমার ধারণা, প্রকৃত শ্রমিকরা এখন মাঠে নেই। তারা হয়তো ছুটির দিনে নিজ নিজ বাড়িতে চলে গেছেন, অথবা গার্মেন্টসে কাজ করছেন। এখন যারা রয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে অবস্থান করছে বলে আমাদের মনে হচ্ছে।

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

পঞ্চম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতা অব্যাহত রেখে এ বছর ষষ্ঠবারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতির অন্যতম আয়োজন ‘নকীব উৎসব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার 

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

নিজের পরিচয় মুছে সাইফুল, ভাড়া বাসায় বোমারু মামুনের ১১ আইইডি উদ্ধার