ই-পেপার রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
বিজিবি প্রধান

ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা

আমার বার্তা অনলাইন
২২ নভেম্বর ২০২৬, ১৯:১৮
আপডেট  : ২২ নভেম্বর ২০২৬, ১৯:২৮

ডিসেম্বরে সীমান্ত দিয়ে বিতর্কিত কোনো ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শনকালে তিনি এ বিষয়ে বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সীমান্ত সুরক্ষা ব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক এসব এলাকা সফর করেন।

সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তর পরিদর্শন করে সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি ও অপারেশনাল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্তের বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন।

এরপর সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট ও বর্ডার আউটপোস্ট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল জোরদার, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন বিজিবি মহাপরিচালক। পাশাপাশি পুশইন প্রতিরোধ, বিতর্কিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজর রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার পাশাপাশি প্রয়োজনীয় অপারেশনাল ও প্রশাসনিক দিকনির্দেশনাও দেন।

পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরাইল রিজিয়ন কমান্ডার, কুমিল্লা সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়নগুলোর অধিনায়করা উপস্থিত ছিলেন।

ভারতীয় গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য  

হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ, বর্তমান প্রধানমন্ত্রী ও দেশের বিভিন্ন দল নিয়ে নানা বিভ্রান্তিকর

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক

পোশাক কারখানায় কর্মরত একজন ৪র্থ গ্রেডের শ্রমিক (হেলপার, থ্রেড কাটার, লাইন সহকারী) কতো টাকা মজুরি

রুদ্রবাংলার বর্ষপূর্তিতে সম্মাননা পেলেন মোঃ আবু সাঈদ

দৈনিক রুদ্রবাংলার ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক পেয়েছেন পত্রিকাটির অনলাইন সম্পাদক মোঃ আবু

‘ঐক্যবদ্ধ থাকলে এ দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না’

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের বিদায়ে সশস্ত্র বাহিনী যুগান্তকারী ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স এলো 

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানায় সেনাবাহিনীর যৌথ অভিযান, নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

দ্বীনি শিক্ষা বিকাশে ফরিদাবাদ জামিয়ার অবদান 

পোশাকশিল্পে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি, ২৫৪ মিলিয়নের অর্ডার হাতছাড়া

ডিসেম্বরে বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বাড়তি সতর্কতা

ভারতীয় গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে প্রধানমন্ত্রীর বক্তব্য  

নাইজেরিয়ায় জানাজায় যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৪ 

নিজের পদত্যাগ গুঞ্জন নিয়ে মুখ খুললেন অ্যাডভোকেট ফজলুর রহমান

আন্তর্জাতিক রায় বাস্তবায়ন চায় বিশ্ববাসী

লেখক কাজী সিকান্দার পরিবার পেলো ৬ লাখ টাকার অনুদান

শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বসছেন এনসিপির চার নেতা

পুনঃনিরীক্ষণে এইচএসসির ফল পরিবর্তন, ঢাবিতে আবেদন যেভাবে

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: বিপুল পরিমাণ অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ন্যূনতম মজুরি নিয়ে হিসাবের নতুন বিতর্ক