ই-পেপার সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন, পল্লবীতে সরিয়ে দেওয়া হচ্ছে শ্রমিকদের

আমার বার্তা অনলাইন:
০৪ নভেম্বর ২০২৬, ১১:৩১

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে রাজধানীর মিরপুর এলাকায় আজও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অন্যদিকে, পল্লবীতে বিভিন্ন পোশাক কারখানার সামনে জড়ো হওয়া শ্রমিকদের সরিয়ে দিচ্ছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানিয়েছেন, মিরপুরে শ্রমিকদের আন্দোলন নিয়ে কোনো সমস্যা নেই। মিরপুর মডেল থানাধীন এলাকার আটটি কারখানায় পোশাক শ্রমিকরা কাজ বন্ধ রেখেছিল। ডিসি স্যার তাদের বোঝানোর পর আজ সকাল থেকে তারা কাজ শুরু করেছেন।

গত কয়েকদিনের মতো আজও সকাল থেকে মিরপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

এদিন সকালে মিরপুরের পূরবী সিনেমা হলের গলিতে অবস্থিত কয়েকটি পোশাক কারখানার সামনে শ্রমিকদের জড়ো হতে দেখা যায়। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। এসময় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত রোববার (১ নভেম্বর) মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকেরা। ওইদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

একইভাবে সোম ও মঙ্গলবারও মিরপুরে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। একই দাবিতে গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জেও শ্রমিকরা বিক্ষোভ করছেন। এসব আন্দোলন ঘিরে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে অনেক কারখানায় উৎপাদন ব্যাহত ও কারখানা বন্ধ রাখার পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে গত রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করেছে সরকার। বোর্ডের প্রথম সভা আজ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

এদিকে, ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের সময় গাজীপুরে আহত তৈরি পোশাক শ্রমিক তৌফিক শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তৌফিক মারা যান।

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

পঞ্চম গুলশান ক্লাব অলিম্পিয়াডের ধারাবাহিকতা অব্যাহত রেখে এ বছর ষষ্ঠবারের মতো গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

আধুনিক সার্জারির মানোন্নয়নে ঢাকায় এসিএসের সম্মেলন

আধুনিক শল্যচিকিৎসার অগ্রগতি, নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীতে

একদিনে ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৩৫

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১

বর্ণাঢ্য আয়োজনে নকীব উৎসবে পদক পেলেন দুই লেখক ও এক সংগঠন

রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শিশু-কিশোর সাহিত্য ও সংস্কৃতির অন্যতম আয়োজন ‘নকীব উৎসব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নে উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: সড়ক প্রতিমন্ত্রী

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়িয়েছে

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই

আইনশৃঙ্খলা তদারকি ও সমন্বয়ে ঢাকা রেঞ্জে ১২ পুলিশ কর্মকর্তা সংযুক্ত

বর্ণাঢ্য আয়োজনে ২৬ নভেম্বর শুরু ৬ষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড ২০২৬

৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র

কড়া নিরাপত্তায় ইনু-লতিফসহ ট্রাইব্যুনালে ১০ আসামি

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

হাসিনার সমর্থকদের কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ বলছে নিউইয়র্ক টাইমস

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী পাকিস্তান

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ডা. জুবাইদা রহমান

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করলো ঢাকা

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার 

লিবিয়ায় রুশ জাহাজে ইউক্রেনের ড্রোন হামলা, বেশ কয়েক জন নিহত

নিজের পরিচয় মুছে সাইফুল, ভাড়া বাসায় বোমারু মামুনের ১১ আইইডি উদ্ধার