ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ

আমার বার্তা অনলাইন:
০৮ এপ্রিল ২০২৬, ১৮:২৮
সংবাদ সম্মেলনে কথা বলেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে যুদ্ধবিরতির ঘোষণায় সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও জ্বালানি নিয়ে কিছুটা স্বস্তির হাওয়া বইছে। তবে যুদ্ধ পরিস্থিতিতে ইরানের নিষেধাজ্ঞায় হরমুজ প্রণালি দিয়ে আসতে না পেরে এক লাখ টন ক্রুড নিয়ে আটকে রয়েছে ‘নর্ডিক পোলাক্স’ ট্যাংকার জাহাজ। ক্লিয়ারেন্স পেলেই জাহাজটি বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রামে বিএসসির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন- বিএসসির নির্বাহী পরিচালক (বাণিজ্য) মুহাম্মদ আনোয়ার পাশা, নির্বাহী পরিচালক (প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান, মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) মঈন উদ্দিন আহাম্মদ মজুমদার, মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল) মেরিন ইঞ্জিনিয়ার মো. জিয়াউর রহমান চৌধরী, মহাব্যবস্থাপক (অর্থ) মো. আজমগীর প্রমুখ।

সংবাদ সম্মেলনে কমডোর মাহমুদুল মালেক বলেন, ৩ মার্চ সৌদি আরবের রাস তানুরা বন্দর থেকে এক লাখ টন ক্রুড অয়েল লোড করে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করে ‘নর্ডিক পোলাক্স’। পরে হরমুজে নিষেধাজ্ঞার কারণে জাহাজটি রাস তানুরাতেই আটকে যায়। গতকাল মঙ্গলবার আমেরিকা ও ইরান যুদ্ধ বিরতিতে সম্মত হলে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা তুলে নেয় ইরান। এখন হরমুজ পার হওয়ার ক্লিয়ারেন্স পেলেই জাহাজটি রওনা দেবে। তবে দীর্ঘ একমাস চার্টার করা জাহাজটি রাস তানুরা বন্দরে বসে থাকলেও বিএসসি কিংবা বিপিসিকে কোনো ক্ষতিপূরণ গুণতে হবে না বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিএসসি নতুন করে আরও ৪টি জাহাজ কেনার প্রকল্প নিয়েছে। জিটুজি ভিত্তিতে ২টি ক্রুড ওয়েল মাদার ট্যাংকার এবং ২টি মাদার বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহ শীর্ষক প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে গত ১১ মার্চ চীনা পক্ষের সঙ্গে ঋণচুক্তি সই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

পাশাপাশি ২টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার সংগ্রহের লক্ষ্যে নতুন করে প্রকল্প নেওয়া হয়েছে। ‘প্রতিটি ৪০,০০০-৫৫,০০০ ডিডব্লিউটি সম্পন্ন ২টি প্রোডাক্ট অয়েল ট্যাংকার জাহাজ অর্জন’ শীর্ষক প্রকল্পের মূল্যায়ন কমিটির সভা গত ২ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি একনেক সভায় উপস্থাপনের লক্ষ্যে কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিএসসি। পাশাপাশি সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে বিএসসি প্রায় ৮০০ কোটি টাকা আয়ের বিপরীতে ৩০৬ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে, যা বিএসসির ৫৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ বলে দাবি করা হয়।

আমার বার্তা/এমই

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করলে শাস্তিমূলক বদলি করা হতো

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘‘আওয়ামী লীগ সরকারের আমলে যারা স্বাধীনভাবে

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সম্পূর্ণ

আ.লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, আওয়ামী লীগের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি দলীয়করণের বিষয়ে

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যেতে গিয়ে বিমানবন্দরে আটকে পড়েন প্রবীণ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী 

এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন

আ.লীগ আমলে স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করলে শাস্তিমূলক বদলি করা হতো

এসএসসি পরীক্ষায় ফিরলো ‘সাইলেন্ট এক্সপেল’

রাজধানীর মোহাম্মদপুরে ৩ দিনের ব‍্যবধানে ফের খুন

স্বীয় কর্মে নন্দিত আজও এক মহিয়ষী নারী : কে এই ভিকারুণ নেসা নুন?

অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে গুনতে হবে মোটা অংকের জরিমানা

৩৪ বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল

আ.লীগ সরকারের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে

ইউনূসের বিশেষ সহকারী হয়ে দৃষ্টিকটু আচরণ করেন মাহফুজ: সেলিম

আ.লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

রামেকে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন

বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে

তুরস্কে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ৯ জন

হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের

কূটনীতিতে ব্যস্ত বাংলাদেশ: তিন দেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছ থেকে কৃষক কার্ড পাওয়া কবির সম্পর্কে যা জানা গেলো

বাজেট ২০২৬-২৭: ভ্যাট থেকেই ৩ লাখ ১০ হাজার কোটি টাকা আয়ের পরিকল্পনা

দুপুরের মধ্যে চার বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত