ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

আমার বার্তা অনলাইন:
০৮ এপ্রিল ২০২৬, ১৭:১৯
আপডেট  : ০৮ এপ্রিল ২০২৬, ১৭:২১
বিগত অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

বাংলাদেশ কেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলল না? বিগত অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং সদ্য সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল একে অন্যের ওপর দায় চাপিয়ে আসছিলেন এতদিন। এবার আসিফ নজরুল স্বীকার করলেন, ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন, তবে তারা নাকি জোরালোভাবে বলেননি!

বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ নজরুল দাবি করেছেন, বিশ্বকাপে যাওয়া বা না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত সরকারের ওপরেই ছেড়ে দিয়েছিলেন ক্রিকেটাররা। তার ভাষায়, ‘আমি যখন খেলোয়াড়দের সাথে বসেছিলাম, সালাউদ্দিন সাহেব (কোচ মোহাম্মদ সালাউদ্দিন) ওখানে ছিল নাকি জানি না। আমি বোর্ডের সাথে, খেলোয়াড়দের সাথে বসেছিলাম। আমি বলেছি আপনারা মুক্তভাবে আপনাদের মতামত ব্যক্ত করেন। আমি আপনাদের মতামত শুনতে চাই।’

সাবেক এই ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, ‘কেউ (ক্রিকেটাররা) জোরালোভাবে বলেনি এই সিদ্ধান্ত নেওয়া ঠিক হচ্ছে না, ক্রিকেটের ক্ষতি হয়ে যাবে… এই টোন ছিল- “স্যার আমরা তো খেলতে চাইব, তবে আপনারা যে সিদ্ধান্ত নেবেন মেনে নেব”।’

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেছিলেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলা সরকারের সিদ্ধান্ত। তবে পরে তিনি বক্তব্য পরিবর্তন করে জানান, এটি সরকারের নয়; বরং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটারদের যৌথ সিদ্ধান্ত ছিল।

আসিফ নজরুলের ওই বক্তব্যের প্রেক্ষিতে গত ২০ ফেব্রুয়ারি জাতীয় দলের সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, ‘উনি খাড়ার ওপর এভাবে মিথ্যা কথা বলবেন, এটা আমি ভাবতেও পারিনি। আমি কীভাবে ছেলেদের সামনে মুখ দেখাবো? উনি একজন শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক এভাবে মিথ্যা বলবেন। এটা আমরা মেনে নিতে পারছি না। আমি জানি, আমার দুইজন খেলোয়াড় কোমায় চলে গিয়েছিল। পাঁচ দিন তারা কোথায় ছিল জানি না। আমরা তাদের অদম্য কাপ টুর্নামেন্টে মাঠে ফিরিয়ে আনতে পেরেছি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য। একটা দলকে এক সেকেন্ডে নষ্ট করে দেওয়া হয়েছে।’

আমার বার্তা/এমই

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে বিতর্ক চলছিল অনেকদিন ধরে। যা নিয়ে আলোচনা জোরালো হয় নতুন সরকার

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

২০১১-১২ মৌসুমে শেষবার স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। এরপর একে একে কেটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে: প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে দুই দেশের আলোচনা

ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অপসারণ হবে ২৪০ অবৈধ কাউন্টার

পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার: জয়শঙ্কর

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে বিল পাস: সময় চেয়েও সুযোগ পাননি বিরোধীদলীয় নেতা

“বাংলাদেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রশমন’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জ্বালানি সংকটে শিক্ষা চালু রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে