ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬, ১২:২১

নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপর তামিম ইকবালকে অধিনায়ক করে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছে। দেশের ক্রিকেটের এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তামিমকে অভিনন্দন জানিয়েছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ায় তামিম ইকবালকে অভিনন্দন। একজন সাবেক ক্রিকেটার হিসেবে তার নেতৃত্ব দেশে ও বিদেশে ক্রিকেটের সম্ভাবনাকে আরও উজ্জ্বল করবে।’

এর আগে বুলবুল নেতৃত্বাধীন বিসিবির সর্বশেষ কমিটি বিলুপ্ত ঘোষণা করার ব্যাখ্যায় এনএসসি জানিয়েছে, নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে নির্বাচনে সরকারি হস্তক্ষেপ, ই-ভোটিং নিয়ে কারচুপি এবং বুলবুলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের ইঙ্গিত মিলেছে। নতুন অ্যাড-হক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে তিন মাসের জন্য, বিসিবির নতুন নির্বাচনের দায়িত্ব উঠেছে তাদের কাঁধে।

বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাজনৈতিক টানাপোড়েন আগে থেকেই ছিল। সেটি ক্রিকেটেও গড়ায় সর্বশেষ আইপিএলে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায়। যাকে কেন্দ্র করে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। সরকারের সেই সিদ্ধান্তে বিসিবিও শেষ পর্যন্ত অনড় ছিল। পাশাপাশি নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানালেও তাতে রাজি হয়নি আইসিসি। ফলে বিসিসিআইয়ের সঙ্গে শীতল সম্পর্ক তৈরির পাশাপাশি বিশ্বকাপেও খেলা হয়নি বাংলাদেশের।

এদিকে, ফেব্রুয়ারির মাঝামাঝিতে জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়। এরপর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরই আমিনুল হক ভারতের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক উন্নত করার ইঙ্গিত দেন। সেই ধারাবাহিকতায় বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড থেকেই ভারতের সঙ্গে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে যোগাযোগ করে বিসিসিআইয়ের সঙ্গে। তবে মুস্তাফিজ ও বিশ্বকাপ ইস্যুর পর দুই বোর্ডের সম্পর্ক কতটা স্বাভাবিক হবে সেই প্রশ্ন ছিল। অ্যাড-হক কমিটির সভাপতি তামিমকে বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা অভিনন্দন জানানোর মধ্য দিয়ে কি ইতিবাচক বার্তা দিয়ে রাখলেন!

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

বাংলাদেশ কেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলল না? বিগত অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে বিতর্ক চলছিল অনেকদিন ধরে। যা নিয়ে আলোচনা জোরালো হয় নতুন সরকার

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

২০১১-১২ মৌসুমে শেষবার স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। এরপর একে একে কেটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অপসারণ হবে ২৪০ অবৈধ কাউন্টার

পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার: জয়শঙ্কর

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে বিল পাস: সময় চেয়েও সুযোগ পাননি বিরোধীদলীয় নেতা

“বাংলাদেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রশমন’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জ্বালানি সংকটে শিক্ষা চালু রাখতে সবার মত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে

সংরক্ষিত আসনে রাজপথের ত্যাগীরাই অগ্রাধিকার পাবেন: চিফ হুইপ

আবারও রণক্ষেত্র ভারতের মণিপুর, শিশুসহ নিহত ৪ জন

পাকিস্তানে ভ্যান্স ও বাঘেরের নেতৃত্বে হবে যুদ্ধবিরতি আলোচনা

পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে নিষ্পত্তি হবে: অ্যাটর্নি জেনারেল

অনিয়মিত অভিবাসন রোধে বাংলাদেশের প্রশংসা ইতা‌লির রাষ্ট্রদূতের

জ্বালানি সংকটে শিক্ষা সচল রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে