ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে কঠিন পরীক্ষায় জার্মানি

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৩
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৮

চার ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে জার্মানি। এই একটি তথ্যই মাঠের ফুটবলে জার্মানদের নাজুক অবস্থা বুঝিয়ে দিতে যথেষ্ট। অথচ একসময় জার্মানি খেলতে নামা মানেই জয় ছিল অনেকটা নিশ্চিত ব্যাপার। হতাশাময় পথচলা থেকে এবার ঘুরে দাঁড়াতে চায় দলটি। সরাসরি আগামী বিশ্বকাপের টিকেট কাটতে আসন্ন বাছাইয়ের দুই ম্যাচে যেকোনো মূল্যে জিততে চান দলটির হেড কোচ জুলিয়ান নাগেলসম্যান।

আগামী ১০ অক্টোবর ফিফা বিশ্বকাপ বাছাইয়ে লুক্সেমবার্গের মুখোমুখি হবে জার্মানি। এর তিন দিন পর জার্মানরা খেলবে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে। ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন নাগেলসম্যান। গত মাসে প্রথম দেখায় এই নর্দান আয়ারল্যান্ডকেই ৩-১ গোলে হারিয়ে তিন ম্যাচের হারের পর জয়ে ফেরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাছাইয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে আছে জার্মানি। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নর্দান আয়ারল্যান্ড। আর দুটিতেই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্রতিটি গ্রুপের শীর্ষ দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে জায়গা পাবে। আর রানার্সআপ দলগুলোকে পেরিয়ে আসতে হবে কঠিন প্লে-অফ পর্ব।

এ কারণে সরাসরি মূল পর্বের টিকেট পেতে পরের ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই জার্মানদের সামনে। সে বিষয় উল্লেখ করে নাগেলসম্যান বলেন, “সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে (আসছে) দুটি ম্যাচেই জিততে হবে। আমরা কয়েকজন খেলোয়াড়কে পাব না। তবুও সাম্প্রতিক সময়ের চেয়ে ভালো পারফরম্যান্স করতে আমাদের স্কোয়াডে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় আছে।”

চোটের কারণে এবার রিয়াল মাদ্রিদ সেন্টার-ব্যাক আন্তোনিও রুডিগার ও বায়ার্ন মিউনিখের উইঙ্গার জামাল মুসিয়ালাকে পাবে না জার্মানি। তবে বরুশিয়া ডর্টমুন্ডের সেন্টার-ব্যাক নিকো শ্লটারবেককে ফিরে পেয়েছেন নাগেলসম্যান।

স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলে অপ্রত্যাশিত হারে বিশ্বকাপ বাছাই শুরু করে জার্মানরা। ওই ম্যাচের আগে উয়েফা নেশন্স লিগের ফাইনালসে পর্তুগাল ও ফ্রান্সের বিপক্ষে হেরেছিল তারা। হাতে থাকা অস্ত্র দিয়েই পুরনো হতাশা দূরে ঠেলে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ জার্মানির সামনে।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু