ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জয়ের সেঞ্চুরিতে চট্টগ্রামের নতুন রেকর্ড, উড়ে গেল সিলেট

আমার বার্তা অনলাইন:
০৫ অক্টোবর ২০২৫, ১৫:০৯
স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়। ছবি: বিসিবি

সিলেটের বোলারদের বেধড়ক পিটিয়েছেন মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, ইরফান শুক্কুররা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাণ্ডব চালিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন জয়। তাঁর সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড গড়ল চট্টগ্রাম।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এর আগে সাতবার ফিফটি করেছিলেন জয়। সর্বোচ্চ স্কোর ছিল ৮৫। আজ ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে প্রথমবারের মতো সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। তাঁর সেঞ্চুরিতে ৬ উইকেটে ২১৪ রান করেছে চট্টগ্রাম। এনসিএল টি-টোয়েন্টিতে এটা সর্বোচ্চ দলীয় স্কোরের রেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল সিলেটের। ২০২৪ সালের ডিসেম্বরে ঢাকার বিপক্ষে ৪ উইকেটে ২০৭ রান করেছিল সিলেট। একই ম্যাচে ৪ উইকেটে ২০৫ রান করেছিল ঢাকা।

২১৫ রানের লক্ষ্যে নেমে ৩ রানেই ভেঙে যায় সিলেটের উদ্বোধনী জুটি। প্রথম ওভারের শেষ বলে সিলেট অধিনায়ক জাকির হাসানকে (১) ফিরিয়েছেন মোহাম্মদ রুবেল। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়েন খালিদ হাসান ও অমিত হাসান। পঞ্চম ওভারের শেষ বলে খালিদকে (১৮) ফিরিয়ে জুটি ভাঙেন মোহাম্মদ আশরাফুল হাসান।

খালিদের বিদায়ে ধস নামে সিলেটের ইনিংসে। ৩৪ রানে ৭ উইকেট হারিয়ে ১২.৫ ওভারে ৮ উইকেটে ৭৯ রানে পরিণত হয় স্বাগতিকেরা। সিলেট এরপর শুধু হারের ব্যবধানই কমাতে পেরেছে। ১৯তম ওভারের প্রথম বলে আবু জায়েদ চৌধুরী রাহিকে ফিরিয়ে সিলেটের ইনিংসের ইতি টানেন আহমেদ শরীফ। সিলেটের ১১৫ রানের মধ্যে ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন অমিত হাসান। ২৫ বলে ৭ চারে করেন ৪০ রান। চট্টগ্রামের রুবেল ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন শরীফ ও হাসান মুরাদ।

এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সিলেট অধিনায়ক জাকির। প্রথমে ব্যাটিং পাওয়া চট্টগ্রাম নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করেছে ২১৪ রান। ইনিংস সর্বোচ্চ ১১০ রান করে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। ৬৩ বলের ইনিংসে ৫ চার ও ৯ ছক্কা মেরেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেন উইকেটরক্ষক শুক্কুর। ২২ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন। সিলেটের তোফায়েল আহমেদ ৩ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু