ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

বিসিবি নির্বাচন ঘিরে নাটক: ভোটাধিকার ফিরে পেল ১৫ ক্লাব

আমার বার্তা অনলাইন:
০৫ অক্টোবর ২০২৫, ১৫:৪৩

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন ঘিরে নাটকীয়তার যেন শেষ নেই। একের পর এক মোড় ঘুরছে ঘটনার। সর্বশেষ রায় বদলে গেল নির্বাচনী চিত্রপট। হাইকোর্টের রুলে ভোটাধিকার হারানো ১৫টি ক্লাব আবার ফিরে পেয়েছে নির্বাচনে অংশ নেওয়ার পূর্ণ অধিকার। আর এ মোড় ঘোরানো রায়ের নায়ক, বিসিবির বর্তমান কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া।

সবকিছুর শুরু ৩০ সেপ্টেম্বর। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট দায়ের করে অভিযোগ আনেন, ১৫টি ক্লাব নাকি নির্বাচনে অংশ নেওয়ার মতো যোগ্যতাই রাখে না। হাইকোর্ট তার রিট আমলে নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশে সেই ১৫ ক্লাবকে নির্বাচনের বাইরে রাখার নির্দেশ দেয়।

এর ফলে প্রাথমিকভাবে নির্বাচনী তালিকা থেকে ছিটকে পড়ে এসব ক্লাবের কাউন্সিলররা। তাদের মধ্যেই ছিলেন নাখালপাড়া ক্রিকেটার্সের প্রতিনিধি ও বিসিবি কাউন্সিলর লোকমান হোসেন ভূঁইয়া। তিনিই সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে আপিল করেন।

আর তারই রেশ ধরে নাটকীয় পরিবর্তন! সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দেয়। ফলে নির্বাচন থেকে বাদ পড়া ১৫টি ক্লাবের ভোটাধিকার এখন পুনর্বহাল।

তবে সবচেয়ে বড় প্রশ্ন উঠে আসে এক নাম নিয়ে ইফতেখার রহমান মিঠু। এই ১৫ ক্লাবের কাউন্সিলরদের মধ্যে একমাত্র তিনি বিসিবির পরিচালক পদে প্রার্থী হয়েছিলেন। কিন্তু হাইকোর্টের রুলের পরই প্রার্থিতার তালিকা থেকে তার নাম কেটে যায়।

এখন চেম্বার জজ আদালতের রায়ের পর সম্ভাবনা তৈরি হয়েছে আবারও মিঠুর নির্বাচনী মাঠে ফেরার। যদিও এই বিষয়ে এখনো বিসিবি বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

বিসিবি নির্বাচন নিয়ে যে নাটক চলছে, তার শেষ পর্ব এখনো মঞ্চস্থ হয়নি। ভোটের মাঠে নেমেই গেছে প্রার্থীরা, তবে তালিকা বদলের সম্ভাবনায় নির্বাচনের রূপ আবারও পাল্টাতে পারে যে কোনো মুহূর্তে।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু