ই-পেপার বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

সাত গোলের থ্রিলারে হংকংয়ের কাছে হেরেই গেলো বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
১০ অক্টোবর ২০২৫, ০৯:০৫

একটি-দুটি নয়, পুরো ম্যাচে হলো সাতটি গোল। হামজা চৌধুরীর গোলে এগিয়ে যাওয়ার পরও টান-টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে হংকংয়ের কাছে ৪-৩ ব্যবধানে হেরে গেলো বাংলাদেশ ফুটবল দল। সে সঙ্গে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব ওঠার সম্ভাবনাও শেষ হয়ে গেলো হামজা চৌধুরী-জামাল ভূঁইয়াদের।

বাংলাদেশকে হারিয়ে সৌদি আরবে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার সম্ভাবনা উজ্জ্বল করলো হংকং।

ম্যাচটি বাঁচামরার লড়াই ছিল। এশিয়ান কাপের টিকিট পাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হংকংয়ের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। ঢাকা জাতীয় স্টেডিয়ামের গ্যালারিভর্তি দর্শকে আনন্দে ভাসিয়ে ১৩ মিনিটেই গোল করেন দলের সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। দুর্দান্ত শুরুর পর জেগে উঠেছিল স্টেডিয়াম। অথচ সেই ম্যাচ বাংলাদেশ হেরে গেলো ৪-৩ গোলে।

এগিয়ে যাওয়ার পর রক্ষণ এলোমেলো হয়ে যায় বাংলাদেশের। এক কথায় ভজঘট লেগে যায়। বিশেষ করে সাদ উদ্দিনের দিক দিয়ে বারবার আক্রমণ তৈরি করে হংকং। হ্যাভিয়ের ক্যাবরেরার লো ডিফেন্সের সুবিধা নিয়ে বাংলাদেশকে চেপে ধরেন হংকংয়ের খেলোয়াড়রা। বিশেষ করে দলটির ব্রাজিলের বংশোদ্ভূত দুই খেলোয়াড় এভারটন ও রাফয়েলই বেশি ব্যস্ত রাখেন বাংলাদেশের রক্ষণভাগকে।

বিরতিতে যাওয়ার ঠিক আগে ম্যাচে ফেরে হংকং। সেই এভারটন গোল করে ম্যাচে সমতা আনেন। বিরতির পাঁচ মিনিট পর ব্রাজিলিয়ান বংশোদ্ভূত আরেক ফুটবলার রাফেয়েলের গোলে প্রথমবার লিড নেয় হংকং। ৭৪ মিনিটে রাফায়েল দ্বিতীয় গোল করলে বলতে গেলে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।

পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ক্যাবরেরা মাঠে নামান শামিত সোম, জামাল ভূঁইয়া, জায়ান আহমেদ, তপু বর্মন, ফাহামিদুলদের। আক্রমণ বাড়ে লাল-সবুজ জার্সিধারীদের। ৩-১ গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ম্যাচে ফিরেছিল দুর্দান্ত দাপটে। ৮৪ মিনিটে মোরসালিনের গোলে ব্যবধান কমানো এবং ইনজুরি সময়ে শামিতের গোলে প্রাণ ফিরে পায় গ্যালারি। অবিশ্বাস্যভাবে ৩-৩ গোলে সমতায় ফেরে বাংলাদেশ।

শামিতের গোলের পর উল্লাস ছড়িয়ে পড়েছিল গ্যালারি ও মাঠে। বাংলাদেশ দলের সব খেলোয়াড় দৌড়ে চলে যান গ্যালারির সামনে। ম্যাচ তখন শেষ দিকে। এমন সময় সর্বনাশ হয় বাংলাদেশের। সর্বনাশ করে সেই রাফায়েল। নিজের হ্যাটট্রিক পূরণ করে বাংলাদেশের গ্যালারিকে স্তব্ধ করে দেন রাফায়েল।

শেষ মুহূর্তের গোলে ম্যাচ হারের পর দর্শক-সমর্থকদের অভিযোগের তীর কোচ ক্যাবরেরার দিকে। বিশেষ করে শেষ গোল খাওয়ায় যার চরম ব্যর্থতা সেই সাদ উদ্দিন কিভাবে পুরো ম্যাচ খেলেছেন তা বোধগম্য নয় কারো। শুরু থেকেই রক্ষণে তার ব্যর্থতা ছিল। তারপরও কোচ তাকে বদলি করেননি।

জায়ান, শামিতরা ভালো খেলেছেন। বদলি হিসেবে নেমে জামালও দ্বিতীয় গোলের যোগান দিয়েছিলেন। অথচ তাদের সবাইকেই বাইরে রেখে একাদশ সাজিয়েছিলেন কোচ। ফাহামিদুল বদলি হিসেবে নেমে আক্রমণ তৈরির জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। তবে ভজঘট রক্ষণের কারণেই বাংলাদেশ হেরে গেছে সম্ভাবনা জাগিয়ে।

এই হারে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই থেকে বিদায়ের পথটা তৈরি হলো। তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন গ্রুপে সবার শেষে।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু