ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

ভারত ম্যাচের আগে ফিফা থেকে সুখবর পেলেন হামজা-জামালরা

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৫, ১৮:৫৬

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ পুরুষ ফুটবলের র‌্যাংকিং হালনাগাদ করেছে। এতে বাংলাদেশের এক ধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে ১৮৩তম অবস্থানে এসেছে হামজা-জামালরা।

সেপ্টেম্বর উইন্ডোর পর ফিফা গত ১৮ সেপ্টেম্বর র‌্যাংকিং প্রকাশ করেছিল। এতে ১৮৪ তম অবস্থানে অপরিবর্তিত ছিল বাংলাদেশ। মাস খানেক পর আজ প্রকাশিত হালনাগাদ র‌্যাংকিংয়ে এক ধাপ উপরে উঠেছেন হামজা-জামালরা। অক্টোবর ফিফা উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম এন্ড অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছে।

ঘরের মাঠে ৩-৪ গোলের ব্যবধানে হারলেও অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। হংকং বাংলাদেশের চেয়ে র‌্যাংকিংয়ে ৩৮ ধাপ এগিয়ে। তাদের মাটিতে গিয়ে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও। ২০২৫ সালে ফিফার সর্বশেষ উইন্ডো নভেম্বরে। ১৮ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। ওই ম্যাচের আগে বাফুফে চেষ্টা করছে আরেকটি প্রীতি ম্যাচ হোমে খেলার। ওই দুই ম্যাচে জিততে পারলে বাংলাদেশের র‌্যাংকিং বাড়বে।

এদিকে, বিশ্ব র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এ ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এক ধাপ উন্নতি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের এক ধাপ অবনতি হয়ে যথাক্রমে অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। এশিয়ার মধ্যে জাপানের অবস্থান সর্বোচ্চ (১৯)। ভারত দুই ধাপ নেমে ১৩৬ তম অবস্থানে আছে। বাংলাদেশের বিপক্ষে চার পয়েন্ট পেলেও হংকংয়ের দুই ধাপ অবনতি হয়ে ১৪৬ তম। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে থাকা আরেক দল সিঙ্গাপুর ভারতকে হারানোয় তিন ধাপ উপরে উঠে ১৫৫।

আমার বার্তা/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু