ই-পেপার বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ব্যাটিং কোচ আশরাফুল

আমার বার্তা অনলাইন:
০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭
জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ছবি: ফাইল

জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দীর্ঘ মেয়াদে নিয়োগ পেতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হতে পারে তাঁকে। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আশরাফুলকে। তাঁর কাজের ধরন ভালো লাগায় জাতীয় দলের সঙ্গে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে আশরাফুলের নিয়োগ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সে জাতীয় দলের সঙ্গে ‘ক্যারি’ করবে।”

কয় বছরের জন্য নিয়োগ দেওয়া হবে, তা বলতে রাজি হননি তিনি। জাতীয় দলের একটি সূত্রে জানা গেছে, আশরাফুলের সঙ্গে নাজমুল আবেদীনের কথা হয়েছে চট্টগ্রামে সিরিজ শেষে। সেখানে আশরাফুলের প্রত্যাশা সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। আলোচনা শেষে উভয় পক্ষ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তির ব্যাপারে সম্মত হয়েছেন বলে জানা গেছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের কোচিং ক্যারিয়ার বেশি দিনের না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সে মিকি আর্থারের সহকারী ছিলেন তিনি। গ্লোবাল টি২০ টুর্নামেন্টে রংপুরের সহকারী কোচ ছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের পর এ বছর জাতীয় লিগে বরিশালের প্রধান কোচ ছিলেন।

জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও থাকছেন বলে জানান নাজমুল আবেদীন। এদিকে, ৬ ডিসেম্বর থেকে টি২০ এবং ওয়ানডে দলের ব্যাটারদের নিয়ে এক সপ্তাহের ক্যাম্প হবে মিরপুরে। প্রধান কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ আশরাফুল থাকছেন ক্যাম্পে।

আমার বার্তা/এমই

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫

বিপিএল বন্ধ হলে সব ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকেই

মনে হচ্ছিল বরফ গলবে। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) দাবির মুখে হয়তো পদত্যাগ করবেন বিসিবি

আজ মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ

দাবির মুখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে

পরিচালক নাজমুলকে সব দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

বেশ কয়েকটি বিস্ফোরক মন্তব্য করে তোপের মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

নির্বাচন ও গণভোটের তথ্য মিলবে ৩৩৩-এ, প্রস্তুতি নিচ্ছে জাতীয় হেল্পলাইন

সাবেক হিট অফিসার বুশরা আফরিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সংগ্রাম করে গেছেন বেগম জিয়া: খসরু

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

একতরফা সবকিছু করলে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হবো

গণভোট নিয়ে পরিকল্পিত মিথ্যাচার ছড়ানো হচ্ছে: অধ্যাপক আলী রীয়াজ

সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিলো বাংলাদেশ

‘হ্যাঁ’ বা ‘না’, উভয় পক্ষেই কথা বলার অধিকার সবার আছে: আসিফ নজরুল

বিপিএল বন্ধ হলে সব ক্ষতিপূরণ দিতে হবে বিসিবিকেই

সরকারি প্রকল্পের গাছ কাটতেও নিতে হবে অনুমতি: হাইকোর্ট

বিজ্ঞান-প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে সবুজ শিল্পায়ন সম্ভব: শিক্ষা উপদেষ্টা

এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল

পঞ্চম বারের মত শ্রেষ্ঠ অফিসারের পদক পেলেন এএসআই শরীফ

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাঠ পর্যায়ে ইসি অফিসের নিরাপত্তায় ২৭৫৪ আনসার নিয়োগের অনুমোদন

গণভোট নিয়ে জনসচেতনতা তৈরিতে জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সভা

যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী: ক্রিস্টেনসেন

আজ মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি-সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন