ই-পেপার শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

বিপিএলে চট্টগ্রামের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন হাবিবুল বাশার

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৪২

আসন্ন বিপিএলে চট্টগ্রাম রয়্যালস ফ্র‍্যাঞ্চাইজির টিম ম্যানেজার এবং মেন্টর হওয়ার কথা ছিল হাবিবুল বাশার সুমনের। এই পদের জন্য আনুষ্ঠানিকভাবে তার নামও ঘোষণা করেছিল ফ্র‍্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

এবারের আসরে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে ট্রায়াঙ্গেল সার্ভিসেসের মালাকানাধীন ফ্র‍্যাঞ্চাইজি চট্টগ্রাম রয়্যালস। আসরে নাম লিখিয়েই কোচিং স্টাফের দিকে নজর দেয় দলটি। সেই ধারাবাহিকতায় গত ২৭ নভেম্বর টিম ম্যানেজার এবং মেন্টর হিসেবে সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশারের নাম ঘোষণা করে দলটি। কিন্তু ব্যক্তিগত কারণে সে দায়িত্ব প্রত্যাখ্যান করছেন বলে এবার জানিয়েছেন বাশার নিজেই।

হাবিবুল বাশার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এই দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশ নারী দলের নির্বাচক এবং নারী বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাশার না থাকলেও কোচিং প্যানেল মোটামুটি ঠিকঠাক চট্টগ্রামের। প্রধান কোচ হিসেবে থাকছেন মমিনুল হক। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নাজমুল হোসেন মিলন এবং বোলিং কোচ হিসেবে আশরাফুল ইসলাম জিকো থাকছেন দলের সঙ্গে।

বিপিএলের পুরো আসরে পাকিস্তানি তারকাদের খেলা নিয়ে শঙ্কা

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে হাই প্রোফাইল পাকিস্তানি তারকাদের প্রতি আগ্রহ না দেখালেও সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বেশ কয়েকজন হাইপ্রোফাইল তারকা। তবে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে দুঃসংবাদ দিয়েছে ক্রিকবাজ। পাকিস্তানের এই হাইপ্রোফাইল ক্রিকেটারদের বিপিএলের পুরো মৌসুমে পাওয়া যাবে না বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটির সময় পাকিস্তান জাতীয় দলের ব্যস্ত সূচিই এই শঙ্কার নেপথ্যে।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু