ই-পেপার শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

মুস্তাফিজকে আইপিএলে কিনতে পারে যে ফ্র্যাঞ্চাইজি

আমার বার্তা অনলাইন:
১৪ ডিসেম্বর ২০২৫, ১২:১০

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতই খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ আসরে যদিও মুস্তাফিজসহ নিলামে দল পাননি বাংলাদেশের কেউই। পরবর্তীতে আরেকজনের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয়। আইপিএলের আরেকটি মৌসুম আসন্ন, আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মিনি নিলাম। এর আগে ফের আলোচনা বাঁ-হাতি এই কাটার মাস্টার।

২০২৬ আইপিএলের নিলামে মুস্তাফিজের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। মিনি নিলামে সর্বোচ্চ দুই কোটি রুপির ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে মুস্তাফিজ ছাড়াও আছেন আরও ৩৯ ক্রিকেটার। এ ছাড়া নিলামে আছে আরও ৬ বাংলাদেশির নাম। তারা হলেন– তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রাকিবুল হাসান ও নাহিদ রানা।

নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর শক্তি ও দুর্বলতা বিশ্লেষণ এবং তারা কাকে দলে নিতে পারে এ নিয়ে নানামুখী আলোচনা ও পূর্বাভাস মেলাচ্ছেন অনেকেই। ক্রিকবাজ তাদের বিশ্লেষণে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য হিসেবে দুটি ফ্র্যাঞ্চাইজির নাম উল্লেখ করেছে। দল দুটি হচ্ছে– চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালস। এর মধ্যে ২০২৪ আসরে চেন্নাই এবং সর্বশেষ আসরসহ তিনবার দিল্লির জার্সিতে খেলেছেন ফিজ। আরও একবার সেই দুই দলের একটিতে তাকে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবারের মিনি নিলামের আগে চেন্নাই তাদের অন্যতম প্রধান পেসার মাথিশা পাথিরানাকে ছেড়ে দিয়েছে। শ্রীলঙ্কান এই ‘মালিঙ্গা জুনিয়র’ সাম্প্রতিক সময়ের বেশিরভাগই ইনজুরিতে কাটাচ্ছেন। তবে পাথিরানাকে নিলাম থেকে আবারও দলে ভেড়াতে পারে চেন্নাই। ক্রিকবাজ বলছে, নাথান এলিসের সঙ্গে ডেথ ওভারের জন্য আরেকজন পেসার প্রয়োজন ফ্র্যাঞ্চাইজিটির। এ ছাড়া রবীন্দ্র জাদেজার রাজস্থান রয়্যালসে যোগদান এবং রবিচন্দ্রন অশ্বিনের অবসরে বড় কোনো স্পিনারের দিকেও ঝুঁকতে পারে তারা। যদিও চেন্নাইয়ের রিজার্ভে আছে শ্রেয়াস গোপাল।

নিলামে চেন্নাইয়ের জন্য স্লট ফাঁকা আছে ৯টি, এর মধ্যে ৪টি স্লট বিদেশি ক্রিকেটারের। মহেন্দ্র সিং ধোনি ও সঞ্জু স্যামসনদের দলের হাতে আছে ৪৩.৪০ কোটি রুপি। গত মৌসুমে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল চেন্নাই। সে কারণে এবার তারা নিলাম থেকে শক্তিশালী স্কোয়াড গড়ার লক্ষ্যে নামবে। তাদের সম্ভাব্য টার্গেটে আছেন– মুস্তাফিজুর রহমান, ক্যামেরন গ্রিন, ভেঙ্কটেশ আইয়ার, লিয়াম লিভিংস্টোন, জেসন হোল্ডার, মাইকেল ব্রেসওয়েল, প্রশান্ত ভির ও সানি সান্ধু।

এদিকে, দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আসরে লিগপর্বের শেষদিকে যুক্ত হয়ে ৩টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। সম্ভাবনা তৈরি করলেও তাদের সেমিফাইনাল খেলা হয়নি, বাদ পড়ে টেবিলের পাঁচ নম্বরে থেকে। লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের এই দলটির হাতে নিলামের জন্য আছে ২১.৮০ কোটি রুপি। এই অর্থে তারা সর্বোচ্চ ৮ ক্রিকেটার কিনতে পারবে, এর মধ্যে বিদেশি স্লট ফাঁকা আছে ৫টি। গত মৌসুমে তারা ডেথ ওভার বোলার নিয়ে ভুগেছে। ফলে এবার এদিকটাতে মনোযোগ থাকতে পারে নিলামে।

এ ছাড়া স্থানীয় পেসার টি নাতারাজনের ফিটনেস নিয়ে শঙ্কা আছে। মিচেল স্টার্কের সঙ্গে অন্য কোনো পেসারের ওপর ভরসা করতে চাইবে দিল্লি। সে হিসেবে মুস্তাফিজ ছাড়াও তাদের সম্ভাব্য টার্গেটে থাকবেন পাথিরানা ও ম্যাট হেনরি। এর বাইরে ব্যাটিং বিভাগে শক্তি বাড়াতে কুইন্টন ডি কক, পাথুম নিশাঙ্কা, জেমি স্মিথ, জনি বেয়ারস্টোর মতো বিদেশি তারকাদের দিকেও তাদের নজর থাকতে পারে।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু