ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

আমার বার্তা অনলাইন:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩৭

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে জানিয়ে ইসরায়েল ও লেবাননে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশ দু’টি ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ার সরকার। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও কাতারে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদেরও স্বেচ্ছায় দেশগুলো ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই নির্দেশনা জারি করেছে।

মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী পৃষ্ঠপোষক রাষ্ট্র ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না।

গত কয়েক সপ্তাহ ধরে ইরানে হামলার বিষয়ে হুমকি দিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সম্ভাব্য হামলার আগের পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র নজিরবিহীন সামরিক শক্তি মোতায়েন করেছে। এ নিয়ে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। যদিও বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফায় পারমাণবিক চুক্তি নিয়ে পরোক্ষ আলোচনায় বসছে ইরান।

চলতি মাসের শুরুর দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওই আলোচনা শুরু হয়। আলোচনা চললেও একই সময়ে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক সক্ষমতা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনও মাত্রার হামলা হলে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে আঘাত হানবে তেহরান।

তবে তেহরানের শীর্ষ এক কূটনীতিক মঙ্গলবার বলেছেন, কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি ‘হাতের নাগালে’ থাকছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাণিজ্যিকভাবে দেশ ছাড়ার সুযোগ থাকা অবস্থায় ইসরায়েল ও লেবাননে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের চলে যাওয়ার বিষয়টি বিবেচনায় সরকারের পরামর্শ বহাল রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্মার্ট্রাভেলার এক্স অ্যাকাউন্টে ধারাবাহিক পোস্টের মাধ্যমে এসব ঘোষণা দেওয়া হয়। - সূত্র: রয়টার্স।

আমার বার্তা/এমই

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ২০২৫ সালের মে মাসে যে সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

পবিত্র রমজানের প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতজুড়ে ভিক্ষাবৃত্তি দমনে জোরদার অভিযান চালানো হয়েছে। এর অংশ

তুরস্কে টেক-অফের পরেই বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান, চালক নিহত

তুরস্কে একটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এবং বিমানটির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল

বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক ১৮ জন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা প্রেসক্লাবে ইফতার মাহফিল

রমজানের তাৎপর্য নিয়ে লায়ন্স ক্লাবের আলোচনা সভা

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

সাভার-আশুলিয়া সিটি কর্পোরেশন: প্রশাসনিক রূপান্তর ও নাগরিক প্রত্যাশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন চায় সাধারণ মানুষ

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না