ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

রমজানের প্রথম সপ্তাহে দুবাইয়ে ভিক্ষুকবিরোধী অভিযান, গ্রেপ্তার ২৬

আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০০

পবিত্র রমজানের প্রথম সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাতজুড়ে ভিক্ষাবৃত্তি দমনে জোরদার অভিযান চালানো হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন জাতীয়তার ২৬ জন ভিক্ষুককে গ্রেফতার করেছে দুবাই পুলিশ।

দুবাই পুলিশের সাধারণ অপরাধ তদন্ত বিভাগের অধীন সন্দেহজনক ব্যক্তি ও অপরাধ প্রবণতা দমন শাখা শহরজুড়ে সব থানার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করে। প্রতিবছরের মতো এবারও ‘ভিক্ষুকবিরোধী অভিযান’ শীর্ষক বার্ষিক কর্মসূচির আওতায় এ কার্যক্রম চলছে, যার স্লোগান- ‘সচেতন সমাজ, ভিক্ষুকবিহীন সমাজ’।

জনসচেতনতা বৃদ্ধি, নগরীর শৃঙ্খলা, আধুনিক ভাবমূর্তি রক্ষা ও ভিক্ষাবৃত্তিকে দণ্ডনীয় অপরাধ হিসেবে নিয়ন্ত্রণ করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এতে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়েছে দুবাই আবাসন ও বিদেশি নাগরিক অধিদপ্তর এবং ইসলামিক বিষয়ক ও কল্যাণমূলক কার্যক্রম বিভাগ।

প্রতি বছরই মিলছে ফল, বলছেন কর্মকর্তারা

দুবাইয়ের সন্দেহজনক ব্যক্তি ও অপরাধ প্রবণতা দমন শাখার পরিচালক ব্রিগেডিয়ার আলি সালেম আল শামসি বলেন, প্রতি বছরই এই অভিযান উল্লেখযোগ্য সাফল্য দিয়ে আসছে। ভিক্ষাবৃত্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ধারাবাহিকতা ভিক্ষার ঘটনা কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রমজানের প্রথম সপ্তাহে ২৬ জনের গ্রেফতার সেই সক্রিয় তৎপরতারই প্রমাণ।

তিনি জানান, দুবাই পুলিশ ভিক্ষাবৃত্তির পদ্ধতি কীভাবে বদলাচ্ছে, তা নিবিড়ভাবে নজরদারি করে ও সে অনুযায়ী প্রতিরোধমূলক কৌশল ঠিক করে। রমজানের দান-অনুদানের আবহকে কাজে লাগিয়ে কেউ কেউ অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করে থাকে। কখনও শিশু, অসুস্থ ব্যক্তি বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিকে সামনে এনে মানুষের সহানুভূতি অর্জনের চেষ্টা করা হয়। এমন একাধিক ঘটনাও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুধু অনুমোদিত সংস্থায় দানের আহ্বান

আল শামসি বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে সহায়তা পৌঁছাতে হলে অবশ্যই অনুমোদিত দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে দান করা উচিত। রাস্তায় বা অনলাইনে ভিক্ষার আবেদন দেখলে সাড়া না দেওয়ার আহ্বান জানান তিনি।

দুবাই পুলিশ আরও জানিয়েছে, ভিক্ষুক দেখলে ৯০১ নম্বরে ফোন করে বা দুবাই পুলিশ স্মার্ট অ্যাপের ‘পুলিশ আই’ সুবিধা ব্যবহার করে জানানো যাবে। অনলাইনে ভিক্ষাবৃত্তির ঘটনা জানাতে হবে ই-ক্রাইম প্ল্যাটফর্মে।

সূত্র: গালফ নিউজ

আমার বার্তা/জেএইচ

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটছে জানিয়ে ইসরায়েল ও লেবাননে কর্মরত অস্ট্রেলীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশ

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলাকে কেন্দ্র করে ২০২৫ সালের মে মাসে যে সংঘাতে জড়িয়ে পড়েছিল ভারত

তুরস্কে টেক-অফের পরেই বিধ্বস্ত এফ-১৬ যুদ্ধবিমান, চালক নিহত

তুরস্কে একটি এফ-১৬ যুদ্ধবিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এবং বিমানটির চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল

বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক ১৮ জন

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে কর্ণাটক রাজ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা প্রেসক্লাবে ইফতার মাহফিল

রমজানের তাৎপর্য নিয়ে লায়ন্স ক্লাবের আলোচনা সভা

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

সাভার-আশুলিয়া সিটি কর্পোরেশন: প্রশাসনিক রূপান্তর ও নাগরিক প্রত্যাশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন চায় সাধারণ মানুষ

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না