ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির

আমার বার্তা অনলাইন
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১
আপডেট  : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০২

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি পুলিশ সদর দপ্তরের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, ১৯৬৮ সালে বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আলী হোসেন ফকির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম অনার্স, এমকম এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যোগদান করেন।

কর্মজীবনে আলী হোসেন ফকির অত্যন্ত সুনামের সঙ্গে ডিআইজি পুলিশ হেডকোয়ার্টার্স, ডিআইজি এসপিবিএন হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ডিএমপিতে উপ-পুলিশ কমিশনার, পুলিশ সুপার হিসেবে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলায়, কমান্ড্যান্ট আরআরএফ সিলেট এবং অধিনায়ক হিসেবে ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের দায়িত্ব পালন করেছেন।

পুলিশ সদর দপ্তর আরও জানায়, আলী হোসেন ফকির বাংলাদেশ পুলিশের হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে কসোভো ও আইভরিকোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন। তিনি প্রশিক্ষণ এবং সরকারি কাজে যুক্তরাষ্ট্র, চীনসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন।

তিনি বর্তমানে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি, ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস পুলিশ ফোরামের আহ্বায়ক, খুলনা ক্লাব এবং ঢাকা অফিসার্স ক্লাবের সদস্য। এছাড়া এপিবিএন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার সভাপতি, বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত।

আলী হোসেন ফকিরের সহধর্মিণী প্রফেসর নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজে ফিন্যান্স ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। পারিবারিক জীবনে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং মেয়ে বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন।

খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকা অবস্থায় ২০২২ সালের নভেম্বরে আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর তাকে পদোন্নতি দিয়ে প্রথমে উপ-মহাপরিদর্শক, পরে ২০২৫ সালের আগস্টে অতিরিক্ত আইজিপি করা হয়।

আইজিপি হিসেবে সবশেষ দায়িত্ব পালন করা বাহারুল আলম ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। এর আগে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন তখনকার আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আত্মগোপনে চলে যান। পরদিন মধ্যরাতে নতুন পুলিশপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন মো. ময়নুল ইসলাম।

এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার মুখে বাহারুল আলমকে পুলিশপ্রধানের দায়িত্বে আনা হয়। এর প্রায় এক বছরের মাথায় গত বছরের ডিসেম্বরে পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে নাম আসায় সমালোচনার মুখে পড়েন বাহারুল। তখন তার পদত্যাগের দাবিতে কয়েকদিন আন্দোলনও চলে।

আমার বার্তা/জেএইচ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বুধবার

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

গণভোটের রায়ের প্রতি গড়িমসি রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকটের সম্ভাবনা বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞ,

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনকে কীভাবে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তরিত করা যায় সে বিষয়ে একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা প্রেসক্লাবে ইফতার মাহফিল

রমজানের তাৎপর্য নিয়ে লায়ন্স ক্লাবের আলোচনা সভা

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

সাভার-আশুলিয়া সিটি কর্পোরেশন: প্রশাসনিক রূপান্তর ও নাগরিক প্রত্যাশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন চায় সাধারণ মানুষ

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না