ই-পেপার বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩

ইবির বায়োটেক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে অধ্যাপক জামাল ও আব্দুল্লাহ

ইবি প্রতিনিধি:
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩২

ইসলামী বিশ্ববিদ্যালয়-এর বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষামূলক সংগঠন বায়োটেক অ্যাসোসিয়েশন-এর ২০২৫–২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান।

রোববার (২২ ফেব্রুয়ারি) সংগঠনটির এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন বিভাগের অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কোষাধ্যক্ষ: অভিনন্দন পাল সীমান্ত, সহ-সভাপতি: মিনহাজুল আবেদিন হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ইব্রাহিম ইবনে কবির, একাডেমিক ও ক্লাব সম্পাদক: মো. আব্দুল মোমেন, সাংস্কৃতিক সম্পাদক: উম্মে হাবিবা হাফসা, ইভেন্ট ও আউটরিচ সম্পাদক: মো. ফখরুল ইসলাম, জনসংযোগ ও গণমাধ্যম ব্যবস্থাপনা সম্পাদক: হাসিবুর রহমান এবং ক্রীড়া সম্পাদক: এস এম জিকরুল ইসলাম।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— শায়লা আখতার টুম্পা, মোছা. রিমা আক্তার, মোছা. সুমনা জান্নাত শিফা, মোছা. মারজিনা আক্তার মারিয়া, কানিজ ফাতেমা জান্নাতি এবং মো. মিনুল হাসান।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল বলেন, “নতুন এই কমিটির মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণামুখী কার্যক্রম এবং পেশাগত দক্ষতা উন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। শিক্ষকদের দিকনির্দেশনা ও সহযোগিতায় বায়োটেকনোলজি বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ ও সহশিক্ষা কার্যক্রম আরও সক্রিয় করা হবে। সম্মিলিত প্রচেষ্টায় বায়োটেক অ্যাসোসিয়েশন শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী।”

উল্লেখ্য, বায়োটেক অ্যাসোসিয়েশন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একটি অরাজনৈতিক, অলাভজনক ও শিক্ষা-কল্যাণমূলক সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, গবেষণামুখী মানসিকতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে।

আমার বার্তা/সাব্বির আহমেদ/এমই

দুর্নীতির অভিযোগে আটকে থাকা বেরোবির দুই ভবনের নির্মাণ কাজ শুরু

দীর্ঘ ৬ বছর পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রীদের জন্য হল এবং রিসার্চ ইনস্টিটিউটের নির্মাণ

ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ত্রৈমাসিক ম্যাগাজিন ‘দল-দীপশিখা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

পূর্ব ঘোষণা ছাড়াই অনেকটা নীরবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাজির হলেন জার্মানির ২০১৪ বিশ্বকাপজয়ী ফুটবল

কুবিসাসের ১ যুগ পূর্তি ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)-এর ১ যুগ পূর্তি উদযাপন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রা প্রেসক্লাবে ইফতার মাহফিল

রমজানের তাৎপর্য নিয়ে লায়ন্স ক্লাবের আলোচনা সভা

কূটনীতিকদের পরিবারকে ইসরায়েল-লেবানন ছাড়ার নির্দেশ অস্ট্রেলিয়ার

সাভার-আশুলিয়া সিটি কর্পোরেশন: প্রশাসনিক রূপান্তর ও নাগরিক প্রত্যাশা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের বৈঠক

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতিকে অভিশংসনের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন চায় সাধারণ মানুষ

গণভোটের রায় বাস্তবায়নে দেরি, রাজনৈতিক-অর্থনৈতিক স্থিতিশীলতায় ঝুঁকি

প্রয়োজনেই গভর্নর পদে পরিবর্তন, আরও অনেক জায়গায় হবে: অর্থমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না