ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

তারকাখ্যাতির নেশায় আসক্ত ছিলাম: সামান্থা

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৪:৫৯

রাতারাতি সাফল্য পেলে অনেকেই ‘অহংকারী’ হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও এমনই ঘটেছিল। আর সে কথা তিনি নিজেই সামনে আনলেন। এক সাক্ষাৎকারে জানালেন, তারকাখ্যাতির মোহে পড়ে তিনি একসময় বেশ ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন।

সামান্থা জানান, ছোট শহরের একটি মেয়ের জন্য হঠাৎ এত খ্যাতি ও মানুষের ভালোবাসা পাওয়া ছিল রোমাঞ্চকর এবং অভাবনীয়। মানুষ তার সিনেমা দেখত, উচ্ছ্বাস প্রকাশ করত এবং তার নাম ধরে ডাকত। চারদিকে তাকে ঘিরে আলোচনা হতো। এসব দেখে ‘খ্যাতির নেশায় আসক্ত’ হয়ে পড়েছিলেন অভিনেত্রী।

একসময় বছরে পাঁচটি ছবিও করতেন সামান্থা এবং সবগুলোই হয়েছিল সফল। সেজন্য নির্মাতা তাকে ‘সোনার ডিম পাড়া হাঁস’ মনে করতেন। ফলে ক্যারিয়ারে বাড়তি চাপও অনুভব হতো অভিনেত্রীর। এক পর্যায়ে তার মনে অহংকার বাসা বাঁধে। কিন্তু ভাবতেন, কখনোই আর খ্যাতি হারাবেন না। সবসময় এমনই সাফল্যের জোয়ারে ভাসবেন।

কিন্তু সামান্থার ভাবনা আমূল বদলে যায় বছর কয়েক আগে, যখন তিনি অসুস্থতার কারণে বাধ্য হয়েই বিরতি নিয়েছিলেন। ৩৯ বছর বয়সী এ অভিনেত্রী বলেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে এতটাই অহংকারী হয়ে উঠেছিলাম, মনে হতো এই পথের কোনো শেষ নেই। সেই শেষটা দেখতেই চাই না। কিন্তু অসুস্থ হয়ে বাধ্যতামূলক বিরতি নিতে গিয়ে সেই ভুল ভেঙেছিল আমার।’

অতঃপর জীবন ও যাপনে নানা পরিবর্তন আনেন সামান্থা। এখন সেই পরিবর্তিত চিন্তা-ভাবনা নিয়েই চলছেন তিনি। ১৯ জুন মুক্তি পাবে সামান্থা অভিনীত ছবি ‘মা ইন্তি বাঙ্গারাম’। এটি প্রযোজনাও করছেন সামান্থা। এছাড়া নির্মাতা জুটি রাজ ও ডিকের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড’-এও দেখা যাবে তাকে।

আমার বার্তা/এমই

প্রার্থিতা ফিরে পেলেন খোরশেদ আলম খসরু ও শামসুল আলম

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সভাপতি পদপ্রার্থী খোরশেদ আলম খসরু ও

পানির নিচে ২০ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন রাশমিকা

পর্দায় নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে বরাবরই পছন্দ করেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এবার সেই চ্যালেঞ্জকে

সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত তারকারা যা বলছেন

এবং আরো এক জয়। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন

কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার

ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর’-এ ‘শরারত’ গান গেয়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন জেসমিন স্যান্ডলাস। যদিও এর আগেও তার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

হরমুজে অচলাবস্থা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

মেসির অভিষেকের পর ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেও কেন খেলেননি তিনি?

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমেছে ২২১৬ টাকা

ব্যানার-ফেস্টুন নয় প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’

কাতার-কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

খাল-গাছের যত্ন ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার অবৈধ বসতি, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ

১৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য

কুবিতে নানা আয়োজনে ‘জুলাই প্রতিরোধ দিবস’ পালিত

জামানত ছাড়াই নতুন উদ্যোক্তারা পাবেন ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের চিন্তা ও কর্মযজ্ঞেরই প্রতিফলন চারটি নতুন বই

নীলফামারীর ডোমারে ট্রাকের ধাক্কায় মা, দুই সন্তানসহ ৪ জন নিহত

উৎস পর্যায় থেকেই কীটনাশকের মাননিয়ন্ত্রণ জোরদার করতে হবে: কৃষিমন্ত্রী

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

বাঁশখালীতে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযানে আটক ৩৭ জেলে

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?