ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, বেপরোয়া বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৭:৪০

যুক্তরাজ্যের জলসীমার কাছে দেশটির পতাকাবাহী একটি ইয়টকে পথ পরিবর্তনের জন্য সতর্কতামূলক গুলি চালিয়েছে রুশ যুদ্ধজাহাজ। এ ঘটনাকে উদ্বেগজনক এবং অনাকাঙ্ক্ষিত বলে অভিহিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার (১৭ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, গত সপ্তাহে রাশিয়ার শ্যাডো ফ্লিটের জাহাজ জব্দের সঙ্গে এ ঘটনার কোনো ধরনের যোগাযোগ নেই।

যুক্তরাজ্য ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার এক ব্রিটিশ এক দম্পতিকে বহনকারী ইয়টকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘ব্রাইট ফিউচার’ নামের ইয়টটি রাশিয়ার যুদ্ধজাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচের’ সঙ্গে সম্ভাব্য সংঘর্ষের পথে চলাচল করছিল। বিষয়টি রুশ যুদ্ধজাহাজের কর্মীরা লক্ষ্য করে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। এরপর তারা সতর্কতামূলক গোলাবর্ষণ করে।

মন্ত্রণালয়ের দাবি, আইল অফ উইট থেকে ২০ নটিক্যাল মাইল দক্ষিণে ব্রিটিশ জলসীমার বাইরে এ ঘটনা ঘটেছে। এতে ইয়টকে লক্ষ্যবস্তু করা হয়নি। বরং সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।

অন্যদিকে ইয়টে ব্যক্তিরা জানান, তাদের নৌযানটি কোনোভাবেই সংঘর্ষের পথে ছিল না। তারা রুশ বিবৃতিকে তিনি ‘চিরাচরিত মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন।

এদিকে বিষয়টিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলেছে, গত রোববার ট্যাঙ্কার জব্দের সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক নেই।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ইয়টের এই ঘটনাটি ‘রহস্যজনক’ কিছুর ইঙ্গিত দেয় না। তবে আমরা দেখছি ইউক্রেন যুদ্ধ এখন পঞ্চম বছরে পা দিচ্ছে। রাশিয়ার স্পষ্ট আগ্রাসন এবং পুরো ইউরোপ জুড়ে রাষ্ট্রীয় মদদপুষ্ট হামলা লক্ষ্য করছি।

ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই ঘটনাকে ‘গভীর উদ্বেগজনক’ এবং ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংলিশ চ্যানেল অতিক্রমকালে রুশ যুদ্ধজাহাজকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ব্রিটিশ নৌবাহিনী। এ ঘটনার সময় ব্রিটিশ নৌবাহিনীর জাহাজ ‘এইচএমএস মার্সি’ রুশ জাহাজ ‘অ্যাডমিরাল গ্রিগোরোভিচকে’ পর্যবেক্ষণ করছিল। - সূত্র: আল জাজিরা

আমার বার্তা/এমই

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

গত জুনের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা (FIFA) আর কোনো নিরপেক্ষ আন্তর্জাতিক ক্রীড়া ফেডারেশন নয়, বরং

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

কুয়েতে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটির একাধিক হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক (লাঞ্চার) ধ্বংসের দাবি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

হরমুজে অচলাবস্থা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

মেসির অভিষেকের পর ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেও কেন খেলেননি তিনি?

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমেছে ২২১৬ টাকা

ব্যানার-ফেস্টুন নয় প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’

কাতার-কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

খাল-গাছের যত্ন ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার অবৈধ বসতি, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ

১৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

কুবিতে নারী শিক্ষার্থীদের জন্য 'অরুণিমা কর্নার' নির্মাণের উদ্যোগ: কুবি উপাচার্য