ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

সরকারি কলেজ-মাদ্রাসায় অধ্যাপক পদে শূন্যপদের তথ্য চেয়েছে মাউশি

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৭:৫৩

সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি) ও সরকারি আলিয়া মাদ্রাসায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত সময়ে তথ্য না পাওয়ায় শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের চলমান বিভিন্ন কার্যক্রমে জটিলতা তৈরি হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (১৭ জুন) এ বিষয়ে একটি চিঠি প্রকাশ করেছে মাউশি।

এতে বলা হয়, সরকারি কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য হালনাগাদ না থাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সমস্যা তৈরি হচ্ছে।

এতে আরও উল্লেখ করা হয়, এর আগে আগামী গত ১১ জুনের মধ্যে সব সরকারি কলেজ (২০১৮ বিধির আওতাভুক্ত কলেজ ব্যতীত) এবং সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য নির্ধারিত গুগল ফরমে পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছিল।

একইভাবে টিচার্স ট্রেনিং কলেজগুলোকেও পৃথক লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়। তবে অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পাঠানোয় মন্ত্রণালয়ের নির্দেশিত কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি।

এ অবস্থায় আগামী ১৮ জুনের মধ্যে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সহকারী অধ্যাপক পর্যায়ের বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য নির্ধারিত গুগল ফরমে বাধ্যতামূলকভাবে পাঠানোর জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আবারও নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ ক্ষেত্রে একটি বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। যেসব কর্মকর্তা সহকারী অধ্যাপক পদ থেকে পদোন্নতি পেয়ে ইনসিটু হিসেবে কর্মরত আছেন, তাদের পদ কোনো অবস্থাতেই শূন্য হিসেবে দেখানো যাবে না।

চিঠিতে আরও বলা হয়েছে, ভুল তথ্য দিলে এবং তার ফলে কোনো প্রশাসনিক জটিলতা সৃষ্টি হলে সংশ্লিষ্ট তথ্যদাতাকে দায় বহন করতে হবে।

আমার বার্তা/এমই

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে নতুন বাংলাদেশের সবচেয়ে বড়

রাজধানীর বিভিন্ন স্কুলে অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমে যাওয়ায় বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত, গভীর পর্যবেক্ষণে সরকার

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হালান্ডকে কেন পাস দেননি, কারণ জানালেন নরওয়ের ওই ফুটবলার

ইসলামাবাদের মঞ্চে বাংলাদেশ-ইরান নতুন সমীকরণ, নারী উন্নয়নে হাত মেলানোর ডাক

দেশীয় বস্ত্র রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

নিজের শিশুর মতো গাছের চারার যত্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের: ৬ দিনে ১০৯ জন নিহত

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী