ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

আমার বার্তা অনলাইন:
১৭ জুন ২০২৬, ১৬:১৭

চট্টগ্রামের বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারকার্য শুরুর মাত্র আট দিকে রায় ঘোষণা করে আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

বুধবার (১৭ জুন) বিকেল মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা রায় দিয়েছেন।

মামলার আসামি মনির হোসেন (৩০) কুমিল্লার মুরাদনগর উপজেলার ঘারঘাটা এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার মিয়াখান নগরে বসবাস করতেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদ উল আলম চৌধুরী মারুফ জানান, বাকলিয়ার শিশু ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলাটিতে মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয় গতকাল মঙ্গলবার। আদালত একমাত্র আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ মে বিকেলে বাকলিয়া থানার ১৯ নম্বর ওয়ার্ডের নুর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার বালুরমাঠ সংলগ্ন একটি গুদাম কক্ষে চার বছরের ওই শিশুকে ধর্ষণ করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলাটি দ্রুত তদন্ত শেষ করে গত ৪ জুন আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ। এরপর গত ৯ জুন আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই মামলার বিচারকার্য শুরু হয়।

পুলিশ জানায়, তদন্তে প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণ, ভুক্তভোগী শিশুর চিকিৎসা প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং ভুক্তভোগী ও আসামির জবানবন্দি পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এসকল অকাট্য তথ্য-উপাত্তের ভিত্তিতেই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল।

আমার বার্তা/এমই

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশালের গৌরনদীতে নিম ও আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্যানার-ফেস্টুন নয় প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে গেছেন তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৯টার

কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার অবৈধ বসতি, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ

কক্সবাজার শহর ও আশপাশের ৫১টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় ২২ হাজার অবৈধ বসতি, যেখানে ঝুঁকি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

হরমুজে অচলাবস্থা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

মেসির অভিষেকের পর ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেও কেন খেলেননি তিনি?

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমেছে ২২১৬ টাকা

ব্যানার-ফেস্টুন নয় প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’

কাতার-কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা

খাল-গাছের যত্ন ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারের ৫১ পাহাড়ে ২২ হাজার অবৈধ বসতি, ঝুঁকিতে কয়েক লাখ মানুষ

১৩ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা