ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ১৯:৪০

ধর্ষণ ও ভ্রুণ নষ্টের অভিযোগে করা মামলায় অভিযুক্ত ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক (সদ্য বহিষ্কৃত) জিসান মিয়া প্রধানকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে তোলা হয়। এরপর শুনানি শেষে বিচারক তাইয়োব উদ্দিন জিসান মিয়া আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মো. মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। তিনি শিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। জিসান জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

এর আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মেডিকেল বোর্ডের সদস্যরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সুস্থ বলে প্রতিবেদন দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছুটি (ছাড়পত্র) দেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নিশাত সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, জিসানের শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য গঠিত চার সদস্যের মেডিকেল বোর্ড তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে জিসানকে সুস্থ উল্লেখ করা হয়েছে। বোর্ডের মতামতের ভিত্তিতে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গ্রেপ্তার জিসান সুস্থ না অসুস্থ—এ বিতর্ক এড়াতে রোববার হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যের ওই মেডিকেল বোর্ড গঠন করে।

এদিকে জিসানের পক্ষে থাকা আইনজীবী তার ভাই নাহিদ পাটোয়ারী বলেন, কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্যে আদালতে আনা হয়। আদালতে তোলা হলে বিচারক তাকে পর্যবেক্ষণ করেন। পরে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরও বলেন, আদালতেই প্রমাণ হবে তিনি গুম হয়েছিলেন নাকি ধর্ষণ করেছেন।

এর আগে রোববার (১৪ জুন) রাতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ চার সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করে। বোর্ডের প্রধান ছিলেন মেডিসিন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. হেলালুর রহমান। অন্য সদস্যরা ছিলেন- নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. আব্দুল্লাহ আল হাসান, সাইকিয়াট্রি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. শাহেদুল ইসলাম এবং এনেস্থিসিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদুর রহমান মজুমদার।

হাসপাতাল সূত্র জানায়, বোর্ড জিসানের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ শেষে তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে তাকে সুস্থ উল্লেখ করায় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর মামলার প্রক্রিয়া অনুযায়ী জিসানকে আদালতে হাজির করা হয়।

কুমিল্লা আদালতে পরিদর্শক মো. মামুনুর রশীদ বলেন, জিসানকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠান।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. আ. বারী বলেন, এ মামলায় জিসান ছাড়াও অপর তিন আসামি সেকান্দর আলী, গোলাম রাব্বী ও সজীব গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তারা ঘটনার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাত থেকে নিখোঁজ হন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধান। পরিবারের পক্ষ থেকে তিনি নিখোঁজ হন বলে ডায়েরি করা হয়। শুক্রবার (১৩ জুন) রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর প্রথমে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৩ জুন) বিকেলে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, তার বিরুদ্ধে ২৫ বছর বয়সী এক বিধবা নারী বাদী হয়ে ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগে জিসানকে প্রধান আসামি এবং ধর্ষণের সহায়তায় আরও তিনজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় জিসানকে গ্রেপ্তার দেখানোর পর থেকে সে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আমার বার্তা/এমই

হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বাংলাদেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো আইনি সুযোগ নেই

বাগেরহাটের নিখোঁজ মিরাজ শেখকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ

বাগেরহাটের মোংলায় নিখোঁজ মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জমির উদ্দিন সরকারের স্মরণে সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট বারের

ঘুষ নিয়ে হাতেনাতে আটক বেবিচক পরিদর্শকের পাঁচ বছর কারাদণ্ড

কমার্শিয়াল পাইলট লাইসেন্স (সিপিএল) নবায়ন ও পরীক্ষায় সুযোগ করে দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

বেলুচিস্তানে ‘অপারেশন শাবান’ শুরু পাকিস্তানের: ৬ দিনে ১০৯ জন নিহত

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলীয় ১০০ পরিবারের পাশে কোস্ট গার্ড

ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু

পানি পানের সঠিক নিয়ম জানা আছে তো?

ছবি কেটে দিলেই ধোঁকা খাচ্ছে মেটা

জুলাইয়ের প্রথম ১১ দিনে দেশে এলো ১১৫ কোটি ডলারের বেশি রেমিট্যান্স

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা

জুনের শেষ ৮ দিনে ইউরোপে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের

জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না

ফিফা কোনো স্বাধীন সংস্থা নয়, রাজনৈতিক হাতিয়ার: ফিলিস্তিনি রাজনীতিবিদ

কুয়েতে মার্কিন বাহিনীর হিমার্স ক্ষেপণাস্ত্র লাঞ্চার ধ্বংসের দাবি ইরানের

নিম-আমড়া গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাফুর অনন্য রেকর্ডের সামনে এমবাপে: টানা তিন বিশ্বকাপ ফাইনালের হাতছানি

হরমুজে অচলাবস্থা, বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম

মেসির অভিষেকের পর ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ হলেও কেন খেলেননি তিনি?

দেশের বাজারে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমেছে ২২১৬ টাকা

ব্যানার-ফেস্টুন নয় প্রধানমন্ত্রীর সংবর্ধনায় ৪০ কি.মি. ‘মানবপ্রাচীর’

কাতার-কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা